September 19, 2026, 4:06 am
শিরোনাম:
১২২টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

ময়মনসিংহে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

 

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত ১২ জুলাই ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রকিব হাসান (৩৮), মো. সাকিব আল হাসান (২২), মোছা. শান্তি খাতুন (৩৩) এবং মোছা. ফারজানা আক্তার ওরফে ফরিদা (১৯)। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর নতুন বন্দর এলাকায়।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Sorry, we're closed Opens Monday at 9:00 am