August 2, 2026, 3:34 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন – মামলা প্রত্যাহারের দাবি! 

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে কোটালীপাড়ায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান চান মিয়া সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সড়ক নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।

তারা বলেন, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এসব কাজের গুণগত মান নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু অনিয়মের তদন্ত না করে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, সড়ক নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরদিন ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গাভিত্তিক জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের এর কার্পেটিং হাতের স্পর্শেই উঠে যেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ধস দেখা দেয়। বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা