September 18, 2026, 12:59 am
শিরোনাম:
১২২টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার

স্বাধীন নিউজ, অনলাইন ডেক্স:

স্বাধীন নিউজ অনলাইন ডেক্স:

রংপুর, ২৭ জুলাই ২০২৬: শরীরে বিশেষ কৌশলে গাঁজা বহন করে পাচারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, রংপুরের পরিচালিত অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন নাসনিয়া এলাকায় মেসার্স ওমর আলী ফিলিং স্টেশনের সামনে কুড়িগ্রাম থেকে রংপুরগামী সড়কে এ আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে (রেজিস্ট্রেশন নম্বর: রংপুর-জ ০৫-০০৯২) অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাসের বাম পাশের ১৭ নম্বর আসনে বসা যাত্রী মোছা. রুবিনা বেগম (৪১) এবং ১৮ নম্বর আসনে বসা যাত্রী মোছা. সাবিনা ইয়াসমিন ওরফে ইয়াসমিন (২৫)-এর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের পরিহিত বোরকার ভেতরে কোমরে পেঁচিয়ে রাখা অবস্থায় মোট ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Sorry, we're closed Opens today at 9:00 am