August 2, 2026, 3:34 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার

​শাওন আহম্মেদ লেবু, কুড়িগ্রাম প্রতিনিধি 

 

​শাওন আহম্মেদ লেবু, কুড়িগ্রাম প্রতিনিধি। 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ৫ ব্যাটারিচালিত ইজিবাইকসহ মো. মফিজুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নং- ২৭, তারিখ- ২৯/০৭/২০২৬) দায়ের করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই রাতে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ একটি দল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়ের পূর্ব পার্শ্বে জনৈক মো. রেজোয়ানের ‘এইচআর মেটাল’ দোকানের সামনে একটি ইজিবাইকে বসে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছেন।

​উক্ত সংবাদ তাৎক্ষণিকভাবে থানা কৃর্তপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা অনুযায়ী রাত ১১টা ৫৫ মিনিটে সঙ্গীয় ফোর্সসহ নির্দিষ্ট স্থানে পৌঁছায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইজিবাইকসহ আসামি মো. মফিজুল ইসলামকে আটক করা হয়।

​পরবর্তীতে স্থানীয় সাক্ষী এবং পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামির দুই পায়ের মাঝখান থেকে হলুদ স্কচটেপ ও সাদা পলিথিন মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০,০০০ টাকা। এ ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ৫ ব্যাটারির নীল রঙের পুরাতন ইজিবাইক এবং আসামির নিকট থেকে ১ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত সর্বমোট আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৭১ হাজার টাকা।

​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় ইজিবাইকযোগে বিক্রি করে আসছেন।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা