September 18, 2026, 1:40 am
শিরোনাম:
১২২টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম

স্বাধীন নিউজ, অনলাইন ডেক্স:

চা-পান সিগারেটের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই বাজার থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেড়াখাই গদাইপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে মোঃ নছির মণ্ডল (৬৫) এবং তার স্ত্রী অলেদা বেগম (৫০)। এ সময় তাদের হেফাজতে থাকা গাঁজার পুরিয়া উদ্ধার করে পুলিশ।

পাঁচবিবি বলেন, জেলা পুলিশ সুপার মহদোয় শাহনাজ বেগমের দিকনির্দেশনায় থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলামের কৌশলগত পরামর্শে এসআই মোঃ সোবহান হোসেন, এসআই মোঃ আসাদুজ্জামান এবং এএসআই মোঃ দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ বেড়াখাই বাজারে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নছির মণ্ডল ও তার স্ত্রীকে গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী বেড়াখাই বাজারে চা পান সিগারেট বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। নতুন ওসি থানায় যোগদানের পর থেকেই বিশেষ করে মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীর স্থান পাঁচবিবি উপজেলায় হবে না যতদিন আমি এ থানায় থাকব। এরা যত বড়ই প্রভাবশালী বা যে দলেরই নেতা হোক কোন ছাড় নেই। মাদকের সাথে কোনো আপোষ নেই বলেও জানান নবাগত ওসি তামবিরুল ইসলাম।”

থানার একাধিক এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা জানান, নতুন ওসি স্যার যোগদানের প্রথম দিনই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও, জানান ওসি মহদোয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Sorry, we're closed Opens today at 9:00 am