September 19, 2026, 3:55 am
শিরোনাম:
১২২টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

কক্সবাজারে ১৫০০ বন্যার্ত পরিবারের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

স্বাধীন নিউজ ডেক্স

স্বাধীন নিউজ অনলাইন ডেক্স :

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​আজ ১৭ জুলাই (শুক্রবার) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ব্যবস্থাপনায় চকরিয়া পৌরসভা বাঁশঘাট এলাকা, লক্ষ্যারচর সিআইপি মার্কেট এবং কাকারা বিডিসি বাইন্ড সেন্টারে ৫০০ প্যাকেট করে মোট ১৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

​ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ​মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, রিজিয়ন কমান্ডার, কক্সবাজার, এবং লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

​এছাড়াও বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান ও পুলিশ সুপার এ, এন, এম ,সাজেদুর রহমান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপি-যুবদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Sorry, we're closed Opens Monday at 9:00 am