August 2, 2026, 7:18 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে সংশয়

স্বাধীন নিউজ অনলাইন ডেক্স :

আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে সংশয়

 

স্বাধীন নিউজ অনলাইন ডেক্স :

হুলিয়ান আলভারেজ এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের লক্ষ্য একটাই দেশকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া। তবে তার ভবিষ্যৎ নিয়ে ক্লাব পর্যায়ে চলছে জোর আলোচনা। আলভারেজকে দলে নিতে সক্রিয় বার্সেলোনা দ্রুত সমাধান চায়।স্প্যানিশ রেডিও ‘সের’-কে লাপোর্তা বলেন, ‘আমরা অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দিয়েছি। তারা যদি এটি গ্রহণ করে, তাহলে ভালো হবে। তবে এই প্রস্তাব অনির্দিষ্টকালের জন্য থাকবে না। আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। জুলাইয়ের শেষ দুই সপ্তাহ কীভাবে কাটে, তার ওপর নির্ভর করবে আমরা প্রস্তাবটি বহাল রাখব কি না।’

আলভারেজের ইচ্ছার বিষয়টিও উল্লেখ করেছেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘খেলোয়াড় নিজেই নিজের অবস্থান প্রকাশ করেছে। এ কারণেই বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। এটা পরিষ্কার যে সে নিজের পরিবেশ পরিবর্তন করতে চায় এবং আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত। এখন দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যায়এদিকে দলের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর কাজের প্রশংসা করেছেন লাপোর্তা। তিনি জানান, ডেকো নীরবে ও দক্ষতার সঙ্গে দল গঠনের কাজ করে যাচ্ছেন। আদেইয়েমিকে দলে আনার বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহে তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে।

লাপোর্তা আরও জানান, আলভারেজের দলবদল শেষ পর্যন্ত সফল না হলে বার্সেলোনার কাছে বিকল্প পরিকল্পনা রয়েছে।

গ্রীষ্মকালীন দলবদলের পুরো সময়জুড়েই আলভারেজকে ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। বিশ্বকাপ শেষ হওয়ার পর এই দলবদল নাটকের ভবিষ্যৎ নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা