September 19, 2026, 3:52 am
শিরোনাম:
১২২টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে এক ইউপি সদস্যকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার হওয়া রাজকুমার গোস্বামী (৩৫) উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদের একজন সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল উপজেলার পাড়িয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজকুমার গোস্বামীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০টি নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট, একটি ইয়াবা ট্যাবলেট এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Sorry, we're closed Opens Monday at 9:00 am