August 3, 2026, 9:06 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোমস্তাপুরে এলসিএস প্রকল্পের আওতায় মহিলা কর্মী নিয়োগ

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ 

শাহীন আলম, স্টাফ রিপোর্টারঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) প্রকল্পে মহিলা কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৬ জুলাই) সকালে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিনের উপস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আছাবুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলাউদ্দিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সরোজ আলী, ওয়ার্ড সদস্য আনজারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, ইউনিয়নের আবেদনকারী ১১ জন নারীর মধ্য থেকে লটারির মাধ্যমে ৪ জনকে প্রকল্পের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া ২ জনকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে পরিচালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা