August 2, 2026, 6:38 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোগান্তি কমাতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা

স্টাফ রিপোর্টার, শিমুল পারভেজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (১৩ জুলাই) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী,

​সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,মুছাহাক আলী, সমাজসেবা কর্মকর্তা, জাহাঙ্গীর আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মনিরুজ্জামান সোহরাব,চৌডালা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান, জামালউদ্দিন মন্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি, নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাব সভাপতি সালাম তালুকদার, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, সামিরুল ইসলামসহ

উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

​সভায় উপজেলার সামগ্রিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান চিত্র তুলে ধরা হয় এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।​ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার সুফল সম্পর্কে সচেতন করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়।পুরোনো ও পেন্ডিং থাকা আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে নিস্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী এবং মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে মাঠ পর্যায় থেকে নিখুঁত তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়।

​নতুন ভর্তির ক্ষেত্রে শতভাগ সঠিক জন্ম সনদ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

​”জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের মূল ভিত্তি। কোনো নাগরিক যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন এবং গোমস্তাপুর উপজেলা যাতে দ্রুত শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

​সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে নানাবিধ নাগরিক সেবা পেতে ভোগান্তি অনেকাংশে কমে যায়। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের এই সময়ে শতভাগ নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা