September 19, 2026, 4:03 am
শিরোনাম:
১২২টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

প্রধানমন্ত্রী বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের বরইতলায় গাড়ী থামিয়ে ডেকে নিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামানকে

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে পৌঁছানোর পর সেখানে উপস্থিত থাকা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে বহর থামিয়ে ডেকে নিজ গাড়ীতে উঠতে বলেন। সংসদ সদস্য সেলিমুজ্জামান দ্রুত প্রধানমন্ত্রীর বাসে গিয়ে ওঠেন।

তবে বাসের মধ্যে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে সেলিমুজ্জামানের সাথে কি কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস থেকে সেলিমুজ্জামান নেমে আসেন।

সেলিমুজ্জামান মোল্লা তখন বরইতলা এলাকায় শতশত দলীয় নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীদের মধ্যে সেখানে জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মো: মাহমুদ কবির আলী, জেলা বিএনপি

নেতা এম.মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা,জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন,

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম,সেক্রেটারি তারিকুল ইসলাম রাজু,কাশিয়ানি উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের মধ্যে দাড়িয়ে থেকে বরইতলা এলাকায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Sorry, we're closed Opens Monday at 9:00 am