August 2, 2026, 6:46 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‎কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন: ৭ নম্বর ওয়ার্ডে হাজী মো. ইসরাঈলের মতবিনিময় সভা

জেলা কিশোরগঞ্জ প্রতিনিধি:

আসন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক ভিপি ও জনতার মেয়র হাজী মো. ইসরাঈল মিঞা।

‎শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় শহরের সতাল কলেজিয়েট স্কুল মাঠে ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

‎সভায় সভাপতিত্ব করেন আব্দুল আহাদ মানিক। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড একটি উর্বর ও সম্ভাবনাময় ওয়ার্ড। এ এলাকার মানুষের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তারা বলেন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট, মাদকসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

‎সভায় বক্তব্য রাখেন এটিএম মোস্তফা, নিজাম উদ্দিন নয়ন, খায়রুল ইসলাম, শাহাদাৎ হোসেন মন্টু, হাজী আ. কাউয়ুম, অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র সরকার, মো. শামীম, আতিকুল ইসলাম শামীম, তারেকুজ্জামান প্যানেল, দীন মোহাম্মদ উজ্জ্বল, ছাত্রদলের সভাপতি শরিফুল নিশাদ, ওয়ালি উল্লাহ রাব্বানী তকি, হাজী রফিকুল ইসলাম বাবুল, বাদলুর রহমান বাদল, মাওলানা মোহাম্মদ কাউয়ুম জামি প্রমুখ।

‎সভা পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া।

‎সভায় হাজী মো. ইসরাঈল মিঞা বলেন, “আমি যদি কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে নির্বাচিত হতে পারি, তাহলে কিশোরগঞ্জ পৌরসভাকে যানজটমুক্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং নরসুন্দা নদী দখলমুক্ত করতে কাজ করবো। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিকদের সুশৃঙ্খল জীবনব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেব।”

‎তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা নিয়ে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তার লক্ষ্য।

‎মতবিনিময় সভায় ৭ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা