August 2, 2026, 6:46 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফিল্মি স্টাইলে পুলিশের দুঃসাহসিক অভিযান: চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

এসএম রুবেল, ক্রাইম রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ: সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। এক রুদ্ধশ্বাস অভিযানে ৭ হাজার পিস আমদানি-নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জানা গেছে, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর এসএম রাসেল কবির ও সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল মোতালেব।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যেও কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে ৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা। তবে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এই সফল অভিযানের পর জেলাজুড়ে পুলিশ সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করা হচ্ছে। বিশেষ করে সাব-ইন্সপেক্টর এসএম রাসেল কবির এবং এএসআই আব্দুল মোতালেবের দায়িত্বশীল ভূমিকা স্থানীয়দের নজর কেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গণমাধ্যম মিডিয়া সেলের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এবং সফল অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা