August 2, 2026, 6:47 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সমতা এনজিওর গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে শাহিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।

জানা গেছে, সাইদুর রহমান শাহিন মোট ৮টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এর মধ্যে রয়েছে ২টি জিআর (GR) ওয়ারেন্ট, ৪টি সিআর (CR) ওয়ারেন্ট এবং ২টি সিআর সাজা সংক্রান্ত ওয়ারেন্ট।

গ্রেফতারের পর তাকে নওগাঁর বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং প্রতারণার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা