August 2, 2026, 8:55 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কামাম ভূঁইয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সুযোগ-সুবিধা, আবাসন, চিকিৎসা ব্যবস্থা ও সার্বিক কল্যাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা