August 2, 2026, 5:25 am
শিরোনাম:
ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন।  সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার :

মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

 

স্টাফ রিপোর্টার, শিমুল পারভেজ। 

মা হলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন গায়িকা।

রোববার (২৬ জুলাই) চ্যানেল 24 অনলাইনকে অংকন ইয়াসমিন বলেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হসপিটালে স্থানীয় সময় ২৫ জুলাই রাত ২টা ১২ মিনিটে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন অনন্য জিৎ। নবজাতকের জন্য সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনাও করেছেন তিনি।

এছাড়া অংকন ইয়াসমিন সন্তান জন্মের পর হাসপাতাল থেকে নবজাতকের সঙ্গে নিজের তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজ অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনের যত দুঃখ, যাতনা, না পাওয়া, ত্যাগ―সব কিছু তোমায় দেখে ভুলে গেলাম খোকা। তুমিই তো আমাদের এক “অনন্য জিৎ”।’

গায়িকা তার এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই মন্তব্যের ঘরে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীরা। এমনকি সংগীত ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক তারকাও শুভ কামনা জানিয়েছেন তাকে।

প্রসঙ্গত, ২০২২ সালেল ২৮ মে সংগীত পরিচালক এবং গিটারিস্ট অভিজিৎ জিতুর সঙ্গে রেজিস্ট্রি হয় অংকন ইয়াসমিনের। সবকিছু পারিবারিকভাবেই হয়েছে। এর দুই বছর পর ২০২৪ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে গায়িকার রাজশাহীর গ্রামের বাড়িতে খুবই ছোট পরিসরে দুই পরিবারের সদস্য এবং নিকটাত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একটি গেট টুগেদার হয়। তখন বিয়ের বিষয়টি সবাইকে জানান অংকন ইয়াসমিন।

সূত্র:চ্যানেল 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা