September 18, 2026, 2:10 am
শিরোনাম:
১২২টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার ভোলাহাটে অটোরিকশা থেকে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার, আটক ২ কানসাট–গোমস্তাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম নাগেশ্বরীতে ১ কেজি গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ নিয়ামতপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শরীরে বিশেষ কৌশলে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই নারী গ্রেফতার মা হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্বও তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। 

ভোলাহাটে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবক আটক, আদালতে প্রেরণ

শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার :

ভোলাহাটে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবক আটক, আদালতে প্রেরণ

 

শিমুল পারভেজ, স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভোলাহাট থানার খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিং দোকানের ভেতরে সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা: মো. জালাল উদ্দিন, গ্রাম: গোহালবাড়ী; মো. সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা: মো. সবুর আলী, গ্রাম: ধরমপুর; রাউফ হাসান (১৮), পিতা: পলাশ উদ্দিন, গ্রাম: তেলিপাড়া; এবং মো. আসাদুল (২৮), পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: তাঁতীপাড়া। তাদের সকলের বাড়ি ভোলাহাট থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Sorry, we're closed Opens today at 9:00 am