স্বাধীন নিউজ, অনলাইন ডেক্সঃ
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ছিল গোটা ভারত। দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা। তাও প্রায় এক মাস হতে চলল। গত ২০ জুলাই ছিল ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের সংসদ অভিযান। সেখানেই পরিস্থিতি যেন গুরুতর হয়। দিল্লির রাজপথে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমারকাণ্ড বাধে। তারপর সেই আন্দোলনের আঁচ এসে পড়ে ভারতের অন্যান্য শহরেও। ইতোমধ্যে মুম্বাই থেকে অরুণাচলে পথে নেমেছেন শিক্ষার্থীরা। ২৪ জুলাই কলকাতায় প্রতিবাদে নামেন শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রথম দিকে বলিউড তারকারা নীরব থাকলেও ২০ জুলাইয়ের পর একে একে মুখ খোলেন অনেকেই। কিন্তু তখনো নীরব টালিউড। অবশেষে ২৩ জুলাই শিক্ষার্থীদের সেই আন্দোলন নিয়ে মুখ খোলেন টালিউড সুপারস্টার জিৎ। এবার সরব হলেন পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব।তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই লক্ষ করছেন নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। এ ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ— যখন দেশের শিক্ষার্থীরা আওয়াজ তোলে, তখন সেই কথা সমবেদনা ও সহানুভূতির সঙ্গে শোনা দরকার।
শিক্ষার্থীদের এ আন্দোলন দেখে ভারত সরকারের কাছে অনুরোধ করে দেব বলেন, আমি আন্তরিকভাবে ভারত সরকারের প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই— তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন, তাদের অভিযোগ ও উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত একটি গঠনমূলক ও গ্রহণযোগ্য সমাধানের পথে এগিয়ে যান। সেই সঙ্গে আমি সবার কাছে আবেদন জানাই— শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখুন। ভারতের সবচেয়ে বড় শক্তি বরাবরই তার তরুণ প্রজন্মতিনি বলেন, আসুন, আমরা আমাদের যুবসমাজের পাশে দাঁড়াই— বিভাজনকে আরও গভীর করে নয়, বরং অর্থবহ সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।।
সম্পাদকঃ মানবাধিকার সবুজ হোসেন
নির্বাহী সম্পাদকঃ আমিনুল ইসলাম
বার্তা সম্পাদকঃ তাসলিমা খাতুন
মোবাইল: ০১৮৯৩-৯৩০০১৮ অথবা ০১৫৪০-৬১৬১৭১
ইমেইলঃ sadhinnews.info@gmail.com
অফিস: হাউজ # ৪/সি, রোড # ৭ বি সেক্টর- ৯, উত্তরা মডেল টাউন, ঢাকা- ১২৩০